ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

ট্রাম্পের সমালোচনায় বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনা মহামারির অতি জরুরি ত্রাণ তহবিলের জন্য ৮৯ হাজার ২শ কোটি ডলারের বিলে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করায় তার সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ট্রাম্প স্বাক্ষর করতে রাজি না হওয়ায় শনিবার থেকে ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের বেকারভাতা বন্ধ হয়ে গেছে।

ট্রাম্প তার দায়িত্ব প্রত্যাখ্যান করছেন বলে এক লিখিত বক্তব্যে অভিযোগ করেন বাইডেন। এর ফলাফল বিধ্বংসী হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাইডেন বলেন, লাখ লাখ পরিবার জানে না যে তারা কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। কংগ্রেস এবং দুই দল থেকেই বিপুল সমর্থনে বিল পাস হওয়ার পরেও ট্রাম্পের বিরোধীতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, এটি একটি জরুরি বিল। এটি এখনই সই হওয়া দরকার।

ট্রাম্প এই বিল নিয়ে সন্তুষ্ট নয় বলে এ সপ্তাহে যখন জানান, তখন তা অবাক করেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যদেরই। বিলের আওতায় বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করেন এমন মার্কিন নাগরিকদের প্রতি সপ্তাহে ৬শ ডলার করে অর্থ সহায়তা দেয়া হবে।

মোট ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের এই বিলের ১ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ করা হবে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে। তাই বিল স্বাক্ষর না হওয়ায় সরকারি চাকরিজীবীদেরও আয়ে ঝুঁকি তৈরি হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ