ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কেডিএস এক্সোসরিজের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সোসরিজ লিমিটেড বিনিয়োগকারীদের মাঝে বোনাস শেয়ার বিতরণ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২০ সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে।

আরও জানা যায়, কোম্পানিটি ‘বিইএফটিএন’ সিস্টেমের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়ে দিয়েছে। যাদের বিইএফটিএন এবং বিও এ্যাকাউন্ট নেই তাদের কেও ইতিমধ্যে ডিভিডেন্ট ওয়ারেন্ট প্রেরণ করা হয়েছে।

কোম্পানিটি চলতি অর্থবছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে যার ৭ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ