ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন

পদ্মা অয়েলের ১২৫% লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড ৩০ জুন ২০২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৯ টাকা ৭ পয়সা।

আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৭ টাকা ৬৪ পয়সা।

আগামী ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ