ওয়ালটন ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস। গত আসরে তারা বসুন্ধরা কিংসের বিপক্ষে ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিল। আর এবার টপকাতে পারেনি গ্রুপ পর্বের বাঁধা।
এবারের আসরের প্রথম ম্যাচেই বসুন্ধরার বিপক্ষে হারের পর রহমতগঞ্জ আজ শুক্রবার হারে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। রহমতগঞ্জ বাদ পড়ে যাওয়াতে সি গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করে বসুন্ধরা ও চট্টগ্রাম আবাহনী।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হারে পুরান ঢাকার ক্লাবটি। ম্যাচের ৩৭ মিনিটের সময় একমাত্র গোলটি করেন চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন ব্রিজোলারার।
হারলেও রহমতগঞ্জ লড়াই করেছে সমানতালে। ফরোয়ার্ডদের ভুলে তারা দেখা পায়নি কাঙ্ক্ষিত গোলের।