ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন

সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালক আবরার রহমান খান, রোজী রহমান, মজিবর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খানসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জুন সমাপ্ত বছরে আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

করোনা মহামারির জন্য উৎপাদন বন্ধ থাকা, প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ করোনায় আক্রান্ত হওয়াসহ নানাবিধ কারনে ব্যবসায়িক পরিস্থিতি প্রতিষ্ঠানের অনুকূলে না থাকায় ২০২০ সালের জুন সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ প্রদান করা হয়নি। আগামীতে কোম্পানীর ব্যবসা অগ্রগতি লভ্যাংশ প্রদান এবং ভবিষৎ সমৃদ্ধি কামনা করে শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্লাটফর্মে বক্তব্য এসএমএস এর মাধ্যমে পাঠান। কোম্পানীর চেয়ারম্যান একেএম আজিজুর রহমান আগামীতে কোম্পানী উৎপাদন বৃদ্ধিসহ অব্যাহত সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যাক্ত করে কোম্পানীর পরিচালক, কর্মকর্তা কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

সভাটি ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা এবং শেয়ার হোল্ডারের পাঠানো বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব মো: মনির হোসেন। উল্লেখ্য আইন এবং নিয়ম মোতাবেক প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করে পুঁজিবাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তরিত হয়ে কর্মহীন মানুষ পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ বিনিয়োগকারী পাচ্ছে তাদের ধারাবাহিক লভ্যাংশ যার ফলশ্রুতীতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস বিদ্যুৎ এর নানান সংকটের মধ্যেও ইতিপূর্বে বিনিয়োগকারীদের ১২১ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছে।

পরিচালনা পর্ষদে রয়েছে এক ঝাঁক বুদ্ধীদিপ্ত এবং চৌকস পরিচালক যাদের পরিচালনায় বাংলাদেশের টেক্সটাইল জগতে সোনারগাওঁ টেক্সটাইল মাথা উঁচু করে নিজস্ব স্বকিয়তায় স্ব-মহিমায় শিল্প জগতে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ