ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে রয়েছে যারা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এদিন কোম্পানিটি সর্ব মোট ৮৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা যার শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের ২৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড ডিভাইসেস লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ