ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন

পাওয়ার গ্রীডের ৩ কোটি শেয়ার বেচবে বিপিডিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিপিডিবি পাওয়ার গ্রীডের ৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৪৪০টি শেয়ার বেচবে। এই কর্পোরেট উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৬০ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৭৪৮টি শেয়ার আছে।

কোম্পানিটি আগামী ৯০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ