কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেড-এর ৩৩তম বার্ষিক সাধারন সভা ২১শে ডিসেম্বর, ২০২০ইং, রোজ সোমবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরা উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক কাজী মামুন-উল-আশরাফ ও লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অবঃ), কোম্পানী সচিব মো. শামীম কবীর ও সিএফও জনাব আবু বকর সিদ্দিক।
উক্ত সভায় ২০১৯-২০২০ ইং অর্থবছরর নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১০% বোনাস ও ৩৫% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।


















