সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের প্রথম স্থানে রয়েছে ডমিনেজ স্টীল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আজ কোম্পানিটির শেয়ার প্রতি দর আগের দিনের চেয়ে ৯দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৪৬ বারে ২৯ লাখ ৪৮ হাজার ৮০৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭৫ লাখ টাকা।
দর পতনের দ্বিতীয় পর্যায়ে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড যার শেয়ার প্রতি দর কমেছে ৭দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটি ৯শ ২১ বারে ৫৯ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করেযার বাজার মূল্য ১ কোটি ২ হাজার টাকা।
দর পতনের তৃতীয় পর্যায়ে রয়েছে ইউনাইটেড এয়ার যার শেয়ার প্রতি দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৯ বারে ৩২ লাখ ২ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ দশমিক ৮৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫ দশমিক ৬০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ দশমিক ৫৫ শতাংশ, ইউনাইটেড কনজুমারের ৪ দশমিক ৯৯ শতাংশ, পাওয়ার গ্রিডের ৪ দশমিক ৮১ শতাংশ, এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭৬ শতাংশ ও ম্যাকসন স্পিনিংয়ের ৪ দশমিক ৭৬ শতাংশ শেয়ার প্রতি দর কমেছে।