সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৪৫ বারে ২৯ লাখ ৪৮ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২১ বারে ৫৯ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৯ বারে ৩২ লাখ ২ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ দশমিক ৮৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫ দশমিক ৬০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ দশমিক ৫৫ শতাংশ, ইউনাইটেড কনজুমারের ৪ দশমিক ৯৯ শতাংশ, পাওয়ার গ্রিডের ৪ দশমিক ৮১ শতাংশ, এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭৬ শতাংশ ও ম্যাকসন স্পিনিংয়ের ৪ দশমিক ৭৬ শতাংশ শেয়ার দর কমেছে।



















