টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান অলআউট হওয়া ছিল ভারতের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর।
অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ভারত। ফলে প্রথম টেস্টে জিততে হলে অস্ট্রেলিয়ার করতে হবে মাত্র ৯০ রান।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় বিরাট কোহলিরা। ভারত অবশ্য অলআউট হয়নি। শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবু দিন শেষে লজ্জার রেকর্ডেই তো নামটা উঠছে কোহলিদের। ক্রিকেট ইতিহাস ঠিকই ভারতের সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডে এই ইনিংসকেই দেখাবে বারবার। জশ হ্যাজলউড ৫ টি উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিযে যায়। ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত।



















