ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৬:১১ অপরাহ্ন

বাইডেন-কমলাকে বেছে নেবে ইলেকটোরাল কলেজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিসকে বেছে নেবে ইলেকটোরিয়াল কলেজ। বিভিন্ন রাজ্যের ষ্টেটহাউজ বৈঠকে বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করা হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৪ ডিসেম্বর।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের অবৈধ প্রেসিডেন্ট।

অন্যদিকে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে-বিপক্ষে সমাবেশ হয়েছে, যেখানে চার জনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন।

সিএনএন ও ইউএসএ টুডের খবরে বলা হয়েছে ১৪ ডিসেম্বর ৫৩৮ ইলেকটর বৈঠকে মিলিত হবেন। বৈঠকের জন্য কোনো সময় নির্ধারণ করা নেই। পপুলার ভোটে যে প্রার্থী জিতেছেন, তাকে ভোট দেবেন ইলেকটররা।

ধরা যাক, ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্প পপুলার ভোটে জিতেছেন, তাকে ভোট দেবেন ইলেকটররা। ধরা যাক, ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্প পপুলার ভোটে জিতেছেন। সেখানে রিপাবলিকানরা ইলেকটোরাল কলেজ বৈঠকে মিলিত হবেন এবং ট্রাম্পকে ভোট দেবেন ইলেকটররা।

ফেডারেল আইন অনুযায়ী সব রাজ্যের ইলেকটররা কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বাধ্য নন।

তারা পছন্দমতো কাউকে ভোট দিতে পারেন। ৩২ টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় নির্দিষ্ট প্রার্থীকেউ ভোট দিতে বাধ্য ইলেকটররা। যিনি পপুলার ভোটে জিতবেন, তাকেই ভোট দিতে হবে তাদের।

বেশিরভাগ রাজ্যেই নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দিলে ইলেকটরদের বিরুদ্ধে কোনো শাস্তির বিধান নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ