ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

এজিএমে মতিন স্পিনিংয়ের লভ্যাংশ অনুমোদন

পরিচালনা পর্ষদ ঘোষিত ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। এসময় উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জাব্বার, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম, পরিচালক এম এ কাদের, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালাম, ব্যারিস্টার নাসের আলম, সংবিধিবদ্ধ নিরীক্ষক মোহাম্মদ মোতালেব হোসেন, নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন পাটোয়ারী এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহ আলম মিয়া।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ