ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ২৬ লাখ টাকার।

৪৫ কোটি ৯৭লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ইন্স্যুরেন্স, ফরচুন, সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন, ইউনাইটেড পাওয়ার ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ