ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

কারাবাখ বিজয় গৌরবময় : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কারাবাখ বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন। আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের কারাবাখে সামরিক জয়কে দেশব্যাপী উদযাপনে বৃহস্পতিবার যে আয়োজন করা হয়েছে তাতে অংশ নেন এরদোগান।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ছয় সপ্তাহ ধরে উভয় পক্ষে যুদ্ধ চলে। এতে জয়ী হয়ে আজারবাইজানের সেনাবাহিনী যেসব অস্ত্র আটক করেছে সেসব দিয়ে তারা এরদোগানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দেয়। বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে এ বিজয় উদযাপিত হয়।

এরদোগানের আগমনের আগে তার কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্যদিয়ে বন্ধুপ্রতীম দেশের গৌরবময় এ বিজয় একসাথে উদযাপনের সুযোগ তৈরি হলো। আজারবাইজান সফরকালে এরদোগান সামরিক কুচকাওয়াজও প্রদশর্নীতে নেতৃত্ব দেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেন।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ