ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা এখন আর কারওই অজানা নয়। তাদের প্রেম এখন পরিণয়ের দিকে এগুচ্ছে একটু একটু করে। শিগগিরই দু’জনে বিয়ের পিঁড়িতে বসবেন বলেও জানা গেছে।
শোনা যাচ্ছে, নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর বসাতে চলেছেন এই জুটি। তবে তাদের বিয়ে নিয়ে এখনো কোনো খবর প্রকাশ্যে না এলেও সম্প্রতি শোনা গেছে এক দারুন সুখবর। বিয়ের আগেই নতুন সদস্য এসে গেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারে।

না, এই সদস্য কোনো মানুষ নয়। আসলে একটি নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। একটি কালো রঙের স্কোডা গাড়ি কিনেছেন তারা। সেই ছবি নিজেদের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন দু’জনে। আর শেয়ার করা মাত্রই ভাইরাল ছবি। অঙ্কুশ ইনস্টাগ্রামে লিখেছেন, পরিবারে নতুন সদস্য।