আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৫১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো যার মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৭ লাখ টাকার।
তৃতীয় স্থানেরয়েছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৩৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক, ফরচুন, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক ও ওয়ালটন লিমিটেড।



















