রেকর্ড ডেটের কারণে আগামীকাল বন্ধ থাকছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন।
কোম্পানিগুলো হচ্ছে- ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামীকাল ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার কোম্পানি ২টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট এর কারণে লেনদেন স্থগিত রাখবে। ১৩ ডিসেম্বর, রবিবার থেকে কোম্পানি ২টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।