২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের সফটকপি শেয়ারধারীদের জন্য ই-মেইলে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেড।
গতকাল মঙ্গলবার (০৮ ডিসেম্বর) কোম্পানিটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারীদের ই-মেইলে এই তথ্য পাঠিয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুসারে শেয়ারহোল্ডারদের ই-মেইলে আর্থিক প্রতিবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে কোম্পানির ওয়েবসাইটে (www.matinspinning.com) এই তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। এজিএম শুরুর ২৪ ঘণ্টা আগে শেয়ারহোল্ডাদের আর্থিক প্রতিবেদন নিয়ে যে কোনো প্রশ্ন অথবা মন্তব্য থাকলে https//matinspinn.bdvirtualagm.com এ জানাতে হবে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি।
ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়।



















