ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

অলটেক্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (০৮ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০, সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১০ টাকা ৬১ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ