আগামীকাল ৯ ডিসেম্বর, বুধবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ও আমান ফিড মিলস লিমিটেড।
আগামী ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর, রবিবার। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১৩ ডিসেম্বর, রোববার। কোম্পানিটির রেকর্ড তারিখ আগামী ১৪ ডিসেম্বর, সোমবার শেষ হবে।