শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ+’। এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময় পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে ।