১০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে , কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।



















