অনিবার্য কারণবশত বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা পর্ষদ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায় , পরিবর্তীত সময় অনুযায়ী কোম্পানিটির ১৮ তম এজিএম আগামি ৩০ ডিসেম্বর, শনিবার বিকেল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির এজিএম ২৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবার কথা ছিল।