ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বন্টন সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন পদ্ধতিতে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

এছাড়া এনআরবি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ