ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

১৫ লাখ শেয়ার ক্রয় করবে আফতাব অটোর ৩ পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস এর ৩ পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির সর্বমোট ১৫ লাখ ১২ হাজার ৫৭৫টি শেয়ার কিনবেন তারা ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আফতাব অটোসের পরিচালক সাজেদুল ইসলাম ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার ,কোম্পানির আরেক পরিচালক সাইফুল ইসলাম ৫ লাখ ৫৫ হাজার ২৪৯টি শেয়ার, এবং খালেদা পারভীন নামের অন্য পরিচালক ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার কিনবে।

এই পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ