ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

সহযোগী কোম্পানিকে বন্ধের সিদ্ধান্ত উত্তরা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ তার সহযোগী প্রতিষ্ঠান ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সহযোগী কোম্পানিটির শুরু থেকেই কোনো প্রকার কার্যক্রম না থাকার কারণে সেচ্ছায় কোম্পানিটিকে বন্ধ করতে চায় উত্তরা ব্যাংক।

উত্তরা ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার সব নিয়ম মেনেই সহযোগী কোম্পানিকে বন্ধ করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ