ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও তার জামাতা জেরার্ড কুশনার ও তার টিমের মধ্যপ্রাচ্য সফরের অল্পসময়ের মধ্যে এ সিদ্ধান্ত আসল সৌদির পক্ষ থেকে।
বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।
মূলত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্লাইট চলাচলের সুবিধার্থে ইসরায়েলকে আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব।
ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেন, আমরা বিষয়টি মীমাংসা করতে পেরেছি।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।



















