২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা ক্যাটাগরিতে কোম্পানিটি প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড করপোরেট গভর্নেন্স ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড লাভ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএবি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
এছাড়া অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, আর্থিক প্রতিবেদন কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা, আইসিএবির সভাপতি মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।



















