জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর।
জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. নাহিদ জানান, শনিবার সকাল ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হলে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৪টার দিকে মারা গেছেন তিনি।
প্রসঙ্গত, হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। রুদ্র দেশের একজন জনপ্রিয় কবি ছিলেন। তিনিও খুব অল্প বয়সে না ফেরার দেশে চলে যান। এবার ভাইয়ের মত তিনিও বিদায় নিলেন।