Subra System`s Limited, জিডিএস ভিত্তিক অনলাইন ট্রাভেল এজেন্সি (OTA ) পরিচালন ব্যবস্থা EASYWAY নামে একটি Application সিস্টেম তৈরীর জন্য Sabre Travel Network (Bangladesh) Limited এর সাথে ১৬ই নভেম্বর ২০২০ একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই Application সিস্টেম টি আমাদের পর্যটন শিল্পের উন্নয়নে সহায়তা করবে। যে কোনও পর্যটক বা ট্রাভেল এজেন্ট সরাসরি প্রায় সমস্ত দেশীয় বা আন্তর্জাতিক বিমান সংস্থা, হোটেল বা অন্যান্য ভ্রমন পরিসেবাদির সাথে এই অনলাইন ট্রাভেল এজেন্সি ( OTA ) সাইট EASYWAY তে বুকিং দিতে সক্ষম হবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকেন Subra System Limited – এর চেয়ারম্যান মোঃ শফিউল আযম, মোঃ নাজমুল হোসেন সিদ্দিকী এফসিএ , কৌশলগত ব্যাবসায় পরামর্শদাতা, এ এফ এম, মো. ছদরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক এবং Sabre Travel (Network) Bangladesh Limited এর কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক উপস্থিত ছিলেন।


















