ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

এসএস স্টিলের বোর্ড সভা স্থগিত

অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসএস স্টিল লিমিটেডের বোর্ড সভা ১৫ নভম্বের, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ এবং সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ