ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংক যশোর জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ব্যাংকের ডিরেক্টর সৈয়দ আবু আসাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।

যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা।

ব্যাংকের যশোর জোনের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ