ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বারাকা পাওয়ারের আয় ও মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির গত বছরের তুলনায় ইপিএস ও মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ