পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) কোম্পানির চলতি বছরের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পরিষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সরকারি এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২০০৬ সালে তালিকাভুক্ত হয়। সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের নগদ ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ১৪ পয়সা।
গত সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪৬ টাকা ৭৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪ টাকা ৭১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা।