নতুন উদ্যোক্তা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবসায়িক সমৃদ্ধির লক্ষ্যে, প্রাতিষ্ঠানিক সেবা দান, বিনিয়োগ, উদ্যোক্তা মূলধন এবং প্রাইভেট ইক্যুইটি তহবিল সংগ্রহ, সম্পদ ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এ তালিকাভুক্তি সম্পর্কিত পরামর্শ, স্টার্টআপস, এসএমই এবং আর্থিক বিশ্লেষণ, মূল্যায়ন, সম্ভাব্যতা অধ্যয়ন ও কৌশলগত পরিচালনার সিদ্ধান্তের মাধ্যমে দৃঢ় অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার লক্ষ্যে অন্যতম শীর্ষস্থানীয় পরামর্শদাতা কোম্পানি ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড ও অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসভিপি লিমিটেড আজ বৃহস্পতিবার (১২ই নভেম্বর ২০২০ইং) ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের প্রধান কার্যালয় এ এক চুক্তি সম্পাদন করে।
এ সময় উপস্থিত ছিলেন ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, প্রধান পরিচালন কর্মকর্তা মহিবুল কবির তমাল, প্রধান গবেষণা এবং উন্নয়ন কর্মকর্তা সাদিয়া পারভিন, সহকারী ব্যবস্থাপক আসিফ জামান এবং এসভিপি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল আরেফিন, পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা ওমর বিন রেজা মাহি, আর্থিক বিশ্লেষক উসামা সাফকাত।
এ ছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


















