সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও হোটেল বেঙ্গল ক্যানেরি পার্কের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন ও হোটেল বেঙ্গল ক্যানেরি পার্কের জেনারেল ম্যানেজার নউশাদ বিন ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এর ফলে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা হোটেলটির পরিষেবার ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় ও বুফে ডিনারের ক্ষেত্রে সুবিধা পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস সেলস ও মার্চেন্ট রিলেশনশিপ খাজা ওয়াছিউল্লাহ এবং হোটেল বেঙ্গল ক্যানেরি পার্কের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. সুনায়ুল হক উপস্থিত ছিলেন।