ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা নর্থ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীদআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
এছাড়া ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। ঢাকা নর্থ জোন প্রধান মিজানুর রহমান এর সভাপতিত্ব ওয়বিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রসিডেন্ট মো. শামসুল হুদা ও মো. শামসুদ্দোহা। ব্যাংকের ঢাকা নর্থ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়বিনারে অংশগ্রহণ করেন।