পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের বোর্ড সভা ৮ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।



















