পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুট স্পিনার্স লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।


















