পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইড লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।