ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

পূবালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ৫৬ পয়সা।

চলতি বছরের নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯৪ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।

তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ০৭ পয়সা। গতবছর একই সময়ে এনএভিপিএস ছিল ২৮ টাকা ২১ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ