পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
আজ বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৩ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৬ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা। আগের বছর যা ছিল ১৫ টাকা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।