প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইউনিট প্রতি আয় (ইপিইউ) লোকসান থেকে মুনাফায় ফিরেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আ্য় (ইপিইউ) ০.৬৭ টাকা। যা আগের বছরে একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ০.০৯ টাকা।
এছাড়া আলোচিত সময় বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত ইউনিট প্রতি সম্পদ হয়েছে ১০.৭২ টাকা যা ৩০ জুন, ২০২০ পর্যন্ত ছিল ১০.০৬ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত এনএভি হয়েছে ১০.৭৫ টাকা যা ৩০ জুন, ২০২০ পর্যন্ত ছিলো ১০.৯৭ টাকা।