ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

নাহি অ্যালুমিনিয়ামের স্পট মার্কেটে যাচ্ছে

মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৭ ও ২৮ অক্টোবর স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ