ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ডেল্টা ব্রাক হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৭ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৫৩ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.২৬ টাকা বা ১৭ শতাংশ।

এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৩২ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ১.৭৭ টাকা বা ৩৩.২৭ শতাংশ।

এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৯.৫২ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৪১.৪৫ টাকা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০.৭৮ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ২১.২৫ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ