পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ২৫ পয়সা।
এদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময় ছিল ৫৬ টাকা ০১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৭৩ টাকা ৯২ পয়সা।
গত ৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৩ টাকা ৫২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিলো ৩১২ টাকা ৫৫ পয়সা।