পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ অক্টোবর দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সভায় কোম্পানির ৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬৫ পয়সা।



















