অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ২১ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে।
উক্তসভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে