ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

ই-জেনারেশনের আইপিও অনুমোদন

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে ই-জেনারেশন লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসি ৭৪৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৫০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন